ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

নাটোরে মরিচ গুঁড়া মিশ্রত গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয় দুই নারীকে, নারীসহ আটক ৬

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৯১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে মরিচ গুঁড়া মিশ্রত গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয় দুই নারীকে, নারীসহ আটক ৬

নাটোরে পূর্ব শত্রুতার জেরে মধ্যযুগীয় কায়দায় গরম পানির সাথে মরিচের গুঁড়া মিশিয়ে হালিমা ও শাহনাজ নামের দুই নারীর শরীর ঝলসে দিয়েছে প্রতিপক্ষরা। এতেই ক্ষান্ত হয়নি নির্যাতনকারীরা, দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে নির্মমভাবে আহত করে তারা। গত ২৬ জুন সন্ধ্যা পৌনে সাতটার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে এই ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১৩ জুলাই) ৩ নারীসহ ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ওই ঘটনার পর বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসলে তারা গোয়েন্দা পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে নজরদারির আওতায় নিয়ে আসে। পরে আজ রোববার (১৩ জুলাই) সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো- নাটোর সদর উপজেলার রামনগর গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে সুলতান ডাকাত, সুলতান ডাকাতের স্ত্রী আয়মনা, ছেলে লালচান, মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম, সাইফুল ইসলামের স্ত্রী শীলা ও একই উপজেলার পন্ডিত গ্রামের রতনের স্ত্রী শাকিদা।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে মরিচ গুঁড়া মিশ্রত গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয় দুই নারীকে, নারীসহ আটক ৬

আপডেট সময় : ০১:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫