ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নলডাঙ্গায় শত্রুতা করে প্রায় ১৫০ টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় প্রায় ১৫০ টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় শত্রুতা করে প্রায় ১৫০ টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা!

হুমায়ুন রশিদ, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় শত্রুতা করে প্রায় ১৫০ টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর চকপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে শফিকুর রহমান তুহিন এর নিজস্ব ২ বিঘা জমির কলা বাগানের প্রায় ১৫০ টি কলা গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক তুহিন জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত্রীতে বিপ্রবেলঘড়িয়া মোজাধীন তার নিজস্ব ২ বিঘা জমির কলা বাগানের প্রায় ১৫০ টি কলা গাছ রাতের আঁধারে কে বা কাহারা ধারালো অস্ত্র দ্বারা কেটে ফেলেছে। তিনি গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় জমিতে গিয়ে দেখেন এঘটনা ঘটেছে, পরে তিনি স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক তুহিন আরো জানান, এতে করে আমার আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এধরণের ঘটনা আশেপাশের বাগান গুলোতেও প্রতিনিয়ত হয়ে আসছে, এতে করে কলা চাষিদের মাঝে আতংক বিরাজ করছে। তিনি বলেন বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত দোষী তদন্ত পূর্বক চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করে এবং সঠিক বিচার দাবি করেন। এ বিষয়ে তিনি নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম, বিয়ষটির সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে একটি অভিযোগ হয়েছে আমরা অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো এবং দোষদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় শত্রুতা করে প্রায় ১৫০ টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা!

আপডেট সময় : ১১:১৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২