নলডাঙ্গায় ইউপি সদস্যর লাশ উদ্ধার; রক্তাত্ত স্ত্রী হাসপাতালে ভর্তি!
- আপডেট সময় : ০৮:৪১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ১৮০ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় ইউপি সদস্যর লাশ উদ্ধার; রক্তাত্ত স্ত্রী হাসপাতালে ভর্তি!
নিজস্ব, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় ইউপি সদস্যর লাশ উদ্ধার; রক্তাত্ত স্ত্রী হাসপাতালে ভর্তি! নাটোরের নলডাঙ্গায় আব্দুল আলিম (৪৫) নামে এক ইউপি সদস্যর মৃতদেহ পড়েছিল ঘরে। আর তারই পাশে রক্তাত্ত জখম অবস্থায় পড়েছিল স্ত্রী রিমা বেগম (৩০)। পুলিশ ও স্থানীয়দের ধারণা স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয় স্ত্রী রিমা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধরণা করছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) দিনগত রাত তিনটার দিকে উপজেলার মাধনগরের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম ওই গ্রামের মৃত তাহেরের ছেলে এবং মাধনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য ছিলেন। আর আহত রিমা বেগম নিহত ইউপি সদস্য আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী ও একই গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল আলিম পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর হাতে খুন হয়েছেন, স্থানিয়দের এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩ টার দিকে ঘটনাস্থলে গিয়ে আলিমকে ঘরের ভিতরে পড়ে থাকতে দেখি। এ সময় গ্রাম্য চিকিৎসক মফিজ উদ্দিনকে দিয়ে আলিমের মৃত্যু নিশ্চিত করা হয়। আর তার স্ত্রী রিমা খাতুনকে রক্তাক্ত জখম অবস্থায় কাতরাতে দেখে পুলিশ সদস্য দিয়ে এ্যাম্বুলেন্স করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো বলেন, তবে আলিমের শরিরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যু কিভাবে হয়েছে, তা ময়নাতদন্ত এর প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। ইউপি সদস্য আব্দুল আলিম তার স্ত্রীকে ছুরি মেরেছে বলে পুলিশকে জানায় স্থানীয়রা, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধিক তদন্তের জন্য রাজশাহী থেকে গোয়েন্দা সংস্থার একটি দল তদন্ত করেছেন বলে জানান ওসি শফিকুল ইসলাম।

















