নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত!
- আপডেট সময় : ১২:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত! নাটোরের নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভুটভুটির ধাক্কায় অটো চার্জার ভ্যান উল্টে শেখ শাহিন আলমঙ্গীর (৭০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত শেখ শাহিন আলমঙ্গীর সিংড়া উপজেলার উত্তর ঢাকঢোল গ্রামের আকবর আলীর ছেলে। সোমবার (১৫ মে) দুপুর ১টার দিকে সিংড়া-নলডাঙ্গা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে শেখ শাহিন আলমঙ্গীর একটি অটোচার্জার ভ্যানে করে নলডাঙ্গার দিকে আসছিলেন। পথে নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভুটভুটি আসছিল। একই সময়ে অপর একটি ভ্যান গাড়িও ঘটনাস্থলে এসে পড়ে। এসময় ওই ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে ভুটভুটির সাথে ধাক্কা লেখে অটো চার্জার ভ্যানটি উল্টে যায়। এতে অটো চার্জার ভ্যানের যাত্রি সাবেক সেনা সদস্য শেখ শাহিন আলমঙ্গীর সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।



















