নলডাঙ্গায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড!
- আপডেট সময় : ০১:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নলডাঙ্গায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড! নাটোরের নলডাঙ্গায় যৌতুকের জন্য ৪৫ বছর বয়সী স্ত্রী রোকেয়া বেগমকে শ্বারোধে হত্যার দায়ে স্বামী ৫২ বছর বয়সী ওসমান গণিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবপ্র) দুপুরে নাটোরের জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।
আদালতের স্পেশাল পিপি আনিছুর রহমান জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত ইসমাইল মৃধার ছেলে ওসমান আলীর সাথে কয়েক বছর আগে সিংড়া উপজেলার উত্তর সাতুরিয়া গ্রামের মৃত আদর আলী মন্ডলের মেয়ে রোকেয়া বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫ হাজার টাকা নেয় ওসমান আলী। কিন্তু বিয়ের পর থেকে আরো ৫০ হাজার টাকা যৌতুকের জন্য ওসমান আলী তার স্ত্রীকে নির্যাতন শুরু করে। ২০১৩ সালের ২১ আগষ্ট রাতের কোন এক সময়ে রোকেয়া বেগমকে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এব্যাপারে নিহতের ভাই ইসমাইল হোসেন ওরফে ফেলু বাদি হয়ে পরদিন নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশীট দাখিলের পর মামলাটি বিচারের জন্য এই আদালতে প্রেরিত হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম উল্লেখিত রায় ঘোষনা করেন।
জরিমানার ৩০ হাজার টাকা মামলার বাদী নিহতের ভাইকে প্রদানের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক বলেও জানান, পিপি আনিছুর রহমান।

















