নলডাঙ্গায় তিনটি সবুজ টিয়া পাখির বাচ্চা উদ্ধার!
- আপডেট সময় : ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় তিনটি সবুজ টিয়া পাখির বাচ্চা উদ্ধার!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় তিনটি সবুজ টিয়া পাখির বাচ্চা উদ্ধার! নাটোরের নলডাঙ্গায় ঝড়ো বাতাসে আবাসস্থল হারিয়ে ফেলে একটি দেশি সবুজ টিয়া পাখির পরিবার। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যার পরে উপজেলার পশ্চিম মাধনগরে ঝড়ো বাতাস শুরু হলে ওই টিয়া পাখি পরিবারের বাসাসহ একটি গাছের ডাল ভেঙে পড়ে মাটিতে।
সেসময় স্থানীয়রা ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য এবংন স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলার সদস্যরা স্থানীয়দের সাহায্যে পাখিগুলোকে উদ্ধার করে।
সবুজ বাংলার সদস্য তুহিন আহম্মেদ জানান, ঝড়ে বাসা পাখিগুলো পরে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও আমরা পাখিগুলো উদ্ধার করে,পরিচর্যা করছি।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান,পাখিগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বাচ্চাগুলো সুস্থ রয়েছে। বিষয়টি নিয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, এর সাথে যোগাযোগ করা হয়েছে। পরিচর্যা শেষে পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
তিনি আরো বলেন, এমন ঝড়ো বাতাসে বন্যপ্রাণীদের আবাসস্থল নষ্ট হয় বেশি। আর এই বন্যপ্রাণীদের মধ্যে পাখিদের আবাসস্থল হারানোর সংখ্যাও বেশি।



















