নলডাঙ্গায় অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই!
- আপডেট সময় : ০৫:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে মুনছুর আলী নামের এক কৃষককের বসত বাড়ির ৫টি টিনসেট ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।
এলাকাবাসী ও নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের কৃষক মুনছুর আলীর টিনসেটের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে আগুনে বসতবাড়ির ২টি ঘর সম্পন্ন ও ৩টি ঘর অংশিক পুড়ে ছাই হয়। এতে নগত ১ লাখ টাকা প্রায় আড়াই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে নিশ্চিত করে বলতে না পারলেও রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।

















