দেশ সিঙ্গাপুর হয়েছে কিন্তু মানুষের নূন্যতম নিরাপত্তা নেই- মির্জা ফখরুল!
- আপডেট সময় : ১০:০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ১৫১ বার পড়া হয়েছে

দেশ সিঙ্গাপুর হয়েছে কিন্তু মানুষের নূন্যতম নিরাপত্তা নেই- মির্জা ফখরুল!
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশ সিঙ্গাপুর হয়েছে কিন্তু মানুষের নূন্যতম নিরাপত্তা নেই- মির্জা ফখরুল! চট্রগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আতঙ্কিত হচ্ছি এই ভেবে যে দেশ আধুনিক হয়েছে, সিঙ্গাপুর হয়ে গিয়েছে, কিন্তু মানুষের জীবনের নূন্যতম নিরাপত্তা নাই এই দেশে। উন্নয়নের নামে এই সরকার শুধু অর্থ কামাই করছে ও চুরি করছে। আর অবিলম্বে এই সকল দূর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহনের আহ্বান জানাচ্ছি।
রবিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টায় শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভংগুর হয়ে গিয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন, আমাদের মন্ত্রীরা শুধু মুখেই কথা বলে উন্নয়ন আর উন্নয়ন। এখন তো পদ্মা সেতু ছাড়া দেশে আর কিছু নেই। কিন্তু অগ্নিকান্ডে যে এতগুলো মানুষের প্রান গেল, এতগুলো মানুষ মৃত্যুর সাথে লড়ছে এর জন্য দায়ি সরকার। করোনার সময় বলেছিলাম দেশে আইসিইউ নাই, অক্সিজেন সরবরাহ নাই, ডাক্তার নাই, নার্স নাই। এখন কিন্তু আবার একই কথা বলতে হচ্ছে। অগ্নিকান্ডে আহতদের চিকিৎসাও ভালো ভাবে হচ্ছে না।
সরকারি নেতাদের বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের নেতারা চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে সাধারণ মানুষের কষ্ট কি তারা জানে না, ভুলে গেছে। এরা টাকা পাচার করে বিদেশে বাড়ি ঘর করেছে। মালেশিয়ায় লোক পাঠানোর জন্য যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে তার মধ্যে একটা অর্থ মন্ত্রীর স্ত্রীর নামে রয়েছে। এই সরকার কিভাবে সবখানে চুরি করছে সেটা বুঝেন তাহলে। যে দেশে উন্নয়নের নামে চুরি করা হয়, যেখানে দারিদ্রের সংখ্যা বেড়ে ৪২%, সেখানে যদি কেও বলে ইউরোপিয়ান স্টাইলে জীবন যাপন করা হচ্ছে। এটা পরিহাস ছাড়া কিছু না। সাধারণ মানুষকে ছোট করা, পুরো জাতিকে অপমান করা সামিল।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদ মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমূখ।










