ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

দীর্ঘ ২৩ বছর পর পঞ্চগড়ে আসছেন তারেক রহমান, বিএনপির ব্যাপক প্রস্তুতি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২৮৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২৩ বছর পর পঞ্চগড়ে আসছেন তারেক রহমান, বিএনপির ব্যাপক প্রস্তুতি

১৩ জানুয়ারি কবর জিয়ারত ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

দীর্ঘ ২৩ বছর পর পঞ্চগড়ে সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে।

দলীয় সূত্র জানায়, আগামী ১৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে তারেক রহমান বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় বিএনপি নেতা শহীদ আরেফিনের কবর জিয়ারত করবেন। এরপর বিকেলে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেবেন।

দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দোয়া মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে চিনিকল মাঠজুড়ে চলছে মঞ্চ প্রস্তুতিসহ সার্বিক আয়োজন।

বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতির অংশ হিসেবে চিনিকল মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচি সফল করতে সাংগঠনিক দিকনির্দেশনা ও দায়িত্ব বণ্টন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ ২৩ বছর পর পঞ্চগড়ে আসছেন তারেক রহমান, বিএনপির ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬