ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান দেশ পরিচালনায় যোগ্য ও অভিজ্ঞদের সঙ্গে নিয়েই রাষ্ট্র পরিচালনা করবেন—বিএনপি নেতা দুলু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ২৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমান দেশ পরিচালনায় যোগ্য ও অভিজ্ঞদের সঙ্গে নিয়েই রাষ্ট্র পরিচালনা করবেন—বিএনপি নেতা দুলু

জনগণের ম্যান্ডেট পেলে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ঘোষণা বিএনপি নেতার

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনার জন্য যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নিয়েই রাষ্ট্র পরিচালনা করবেন। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্যেই তারেক রহমান কাজ করবেন।

তিনি বলেন, “তারেক রহমান বিগত ২০২০ ও ২০২২ সাল থেকেই বারবার বলে আসছেন—অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় ম্যান্ডেট দেয়, এমনকি ২৫০টির বেশি আসন পেলেও তিনি এককভাবে দেশ পরিচালনা করবেন না। বরং যেসব রাজনৈতিক দল ও ব্যক্তি দেশ পরিচালনায় যোগ্য ও অভিজ্ঞ, সংখ্যা কম হলেও তাদের সঙ্গে নিয়েই রাষ্ট্র পরিচালনা করবেন।”

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ সরকারের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে নাটোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্বতা ঘোষণা করা হয়।

দুলু আরও বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তারেক রহমান তাদের অবদানকে সম্মান করেন। দেশকে ফ্যাসিবাদমুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নূর হোসেন সুমন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, নাটোর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহাগসহ বিএনপি ও যুব অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমান দেশ পরিচালনায় যোগ্য ও অভিজ্ঞদের সঙ্গে নিয়েই রাষ্ট্র পরিচালনা করবেন—বিএনপি নেতা দুলু

আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬