ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

তানোরে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু, তিন ইউনিটের উদ্ধার অভিযান

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০২:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু, তিন ইউনিটের উদ্ধার অভিযান

অক্সিজেন পাঠানো হচ্ছে গর্তে, স্কেভেটর দিয়ে মাটি খনন—৩ থেকে ৪ ঘণ্টা লাগতে পারে

রাজশাহীর তানোরে সরু গর্ত দিয়ে মাটির প্রায় ৩৫ ফুট নিচে পড়ে গেছে দুই বছর বয়সী সাজিদ নামে এক শিশু। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই খবর পেয়ে তানোর, চাপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এলাকাবাসী শিশুটিকে উদ্ধারের অপেক্ষায় উদ্বেগ নিয়ে ভিড় করেছেন।

শিশুটির বাবা রাকিবুল ইসলাম কোয়েলহাট পূর্বপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে গ্রামের পাশের জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন। ৮ ইঞ্চি ব্যাসের গর্তটি ৩৫ ফুট পর্যন্ত খনন করা হলেও পানি না পাওয়ায় বোরিং কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে গর্তটি খোলা অবস্থায় পড়ে ছিল।

বুধবার শিশুটির মা মাঠে ধানগাছের খড় তুলতে গেলে সাজিদ খেলতে খেলতে ওই গর্তে পড়ে যায়। স্থানীয়রা প্রথমে নিজেদের চেষ্টায় উদ্ধার করতে গেলেও ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করছে। পাশাপাশি গর্তের পাশে স্কেভেটর দিয়ে মাটি খনন চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেছিলেন, এতে কিছু মাটি গর্তে পড়ে গেছে। ক্যামেরা পাঠিয়ে শিশুর অবস্থান বোঝার চেষ্টা করা হলেও মানুষের কোলাহলের কারণে শিশুর সাড়া পাওয়া কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, “শিশুটিকে জীবিত উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অক্সিজেন সরবরাহের পাশাপাশি চারপাশে খনন চলছে। পুরো প্রক্রিয়ায় আরও ৩ থেকে ৪ ঘণ্টা লাগতে পারে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু, তিন ইউনিটের উদ্ধার অভিযান

আপডেট সময় : ০২:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫