ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

তানোরে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধ অভিযান: গভীর গর্ত থেকে উদ্ধার দুই বছরের সাজিদ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৪০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধ অভিযান: গভীর গর্ত থেকে উদ্ধার দুই বছরের সাজিদ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়েছিল শিশু সাজিদ; ৪৫ ফুট মাটি খননের পর ফায়ার সার্ভিসের সফল উদ্ধার, কিন্তু বাঁচানো গেল না তাকে।

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে প্রায় ৫০ ফুট নিচ থেকে উদ্ধার করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বার্নাবাস হাসদাক বলেন, “শিশুটিকে মৃত ঘোষণার পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার প্রচেষ্টা শুরু হয়। পরে খবর পেয়ে তানোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট একযোগে উদ্ধার কাজে অংশ নেয়।

দীর্ঘ ৩২ ঘণ্টা ধরে ৪৫ ফুট মাটি খুঁড়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির কাছে পৌঁছান। ঘটনাস্থলে দিনভর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে তানোর ও পুরো রাজশাহীতে।

শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীন ও রুনা বেগম দম্পতির একমাত্র ছেলে। বুধবার দুপুরে মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে জমির পাশে গেলে হঠাৎ গভীর গর্তে পড়ে যায়। মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা শুরু করলেও গভীরতার কারণে তা ব্যাহত হয়।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও শিশুটিকে আর বাঁচানো যায়নি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধ অভিযান: গভীর গর্ত থেকে উদ্ধার দুই বছরের সাজিদ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

আপডেট সময় : ০৫:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫