ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

তানোরের আলোচিত আলিমের শাস্তির দাবিতে মানববন্ধন

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরের আলোচিত আলিমের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহীর তানোরের আলোচিত আব্দুল আলিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি প্রতারণার মাধ্যমে ভারতীয় নাগরিককে বাংলাদেশী নাগরিকত্ব সনদ পাইয়ে দিয়েছেন। এখবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে গত ২২ সেপ্টেম্বর রোববার আলিমকে গ্রেফতার ও তার শাস্তির দাবিতে তানোর উপজেলা চত্ত্বরে এলাকাবাসি মানববন্ধন করেছেন।

এ্যাডভোকেট আতিকুর রহমান পরাগসহ ভুক্তভোগীরা মানববন্ধনে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বারঘরিয়া গ্রামের মৃত মকসেদ আলী সরদারেে পুত্র ও আলোচিত ভূমিদস্যু আব্দুল আলিম সরদার। তিনি জমি জালিয়াতি এবং ভারতীয় নাগরিক রশিদুল হক ও ফজলুল হক চৌধুরীকে তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের নাকরিকত্ব সনদ পাইয়ে দিয়েছেন। সরনজাই ইউপির জামিন সিধাইড় গ্রামে তার ভাইরা রফিকুল ইসলাম মাষ্টারের আইডির ঠিকানায় জন্ম নিবন্ধন ও এনআইডি সৃজন করে দুজন ভারতীয় নাগরিককে বাংলাদেশী নাগরিক সাজাইয়া জমি জালিয়াতি করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, এই আলিম প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষকে হয়রানি ও হেনস্তা করে চলেছে। বারঘরিয়া গ্রামের মানুষের কাছে সে চিটার আলিম নামে পরিচিত।

ভুক্তভোগীরা জানান, ভূমিদস্যু ও দালাল হিসেবে পরিচিত আব্দুল আলিম অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে তার সহযোগী (ভায়র) জামিন সিধাইগ গ্রামের রফিকুল ইসলামের প্রত্যক্ষ সহযোগিতায় মিথ্যা তথ্য- উপাত্ত ব্যবহার করে সরনজাই ইউনিয়ন পরিষদের সাবেক উদ্দোক্তা মামুনুর রশিদের মাধ্যমে ভারতীয় নাগরিক রশিদুল হক চৌধুরী (Adhar Card NO-740042196147) এবং ফজলুল হক চৌধুরীর (Adhar Card NO-383793342751) ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছেন। আব্দুল আলিম একজন দলিল লেখক জাল দলিল করার অপরাধে তাকে একবার শোকজ করা হয়েছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেপথ্যে মদদে সে এসব অপকর্ম করে আসছে। সরেজমিন অনুসন্ধান করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, এ্যাডভোকেট আতিকুর রহমান পরাগের শুনানী নেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন বলেন, সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল মালেক মন্ডলের সময়ে এই কাজ হয়ে থাকতে পারে। তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে।তিনি বলেন, তার জানামতে তারা তার ইউপির নাগরিক হবার কথা না। এবিষয়ে জানতে চাইলে আব্দুল আলিম সরদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে চলেছে। তিনি বলেন,তাকে সমাজে হেয়ওপ্রতিপন্ন করতে তার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরের আলোচিত আলিমের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪