ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ রামেকে হামে ৩৭ শিশুর মৃত্যু, ২৭ জনই ছিল টিকাবঞ্চিত রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয় নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

চাকরি জাতীয়করণ, ২০ শতাংশ বাড়ি ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম, রাজশাহী অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এতে অংশ নেন। হাতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা স্লোগান দেন-‘শিক্ষকের যোগ্য সম্মান দিতে হবে’, ‘এক দফা এক দাবি-জাতীয়করণ চাই’, ‘শিক্ষক মানে জাতির মেরুদণ্ড’, ‘ভিক্ষুক নয়, আমরা শিক্ষক’ এবং ‘ন্যায্য দাবি বাস্তবায়ন করো, শিক্ষক সমাজ বাঁচাও’।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদর্শ ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ ও ফোরামের রাজশাহী অঞ্চলের আহ্বায়ক সেরাজুল হক। সভাপতিত্ব করেন আইডিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ।

কবি কাজী নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক নার্গিস পারভিন বলেন, “ভিক্ষুক নয়, আমরা শিক্ষক। জাতি গঠনের অগ্রভাগে থেকেও আমরা উপযুক্ত সম্মান ও প্রাপ্য পাই না। সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে না পারা একজন শিক্ষকের জন্য অপমানজনক। আমরা ন্যায্য অধিকার চাই, দয়া নয়।”

প্রধান অতিথি সেরাজুল হক বলেন, “শিক্ষকদের চাকরি জাতীয়করণ সময়ের দাবি। অন্য সব পেশার মানুষ সুবিধা পেলেও শিক্ষকরা এখনো পিছিয়ে। একজন শিক্ষককে সম্মান না দিলে জাতির ভবিষ্যৎও অন্ধকার। সরকারের প্রতি আহ্বান—অবিলম্বে আমাদের দাবি মেনে নিন।”

বাংলাদেশ শিক্ষক সমিতি পবা উপজেলা শাখার সচিব মহররম আলী খান বলেন, “শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও শিক্ষকদের জীবনমান উন্নয়নের উদ্যোগ খুব সীমিত। ন্যায্য ভাতা না দিলে শিক্ষক সমাজে হতাশা বাড়বে। যে জাতি শিক্ষকদের সম্মান দেয় না, সে জাতি উন্নত হতে পারে না।”

বক্তারা আরও বলেন, যদি সরকার দ্রুত শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও অন্যান্য দাবি পূরণ না করে, তবে সারাদেশে কঠোর আন্দোলন শুরু হবে।

এর আগে, গত ১২ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শিক্ষক-কর্মচারী সমাবেশে পুলিশের হামলার ঘটনাই আজকের কর্মবিরতির মূল কারণ বলে তারা জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মানববন্ধন করেন এবং ঘোষণা দেন- “শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ, ন্যায়বিচার না পেলে আন্দোলন আরও তীব্র হবে।”

উল্লেখ্য, বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম দীর্ঘদিন ধরে দেশের বেসরকারি কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫