ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, বাইক ভাঙচুর ও আগুন!
- আপডেট সময় : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, বাইক ভাঙচুর ও আগুন!
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, বাইক ভাঙচুর ও আগুন! ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, একই সময় দুটি দলের কর্মসূচির কারণে উত্তেজনা সকাল থেকেই ছিল। বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, দুটি দল একই সময় সভা ডেকেছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি দলকে দুটি সময়ের কথা বলা হয়েছিল।



















