ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা

ঝিনাইগাতীতে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, একজন আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, একজন আটক

গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান—জব্দ ২৫৮ বোতল ভারতীয় মদ, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গোমড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। এসময় টহল দল গোমড়া এলাকার শাহ জালালের ছেলে মোঃ আক্তার মিয়া (৩০)–কে আটক করে। তাঁর কাছ থেকে ২৫৮ বোতল ভারতীয় মদ এবং একটি Infinix মোবাইল উদ্ধার করা হয়। জব্দকৃত মদ ও মোবাইলের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, মাদক চোরাচালান রোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, একজন আটক

আপডেট সময় : ১২:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫