জাতীয় আইনগত সহায়তা দিবসে উপস্থিত নেই ইউপি চেয়ারম্যানরা!
- আপডেট সময় : ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে

জাতীয় আইনগত সহায়তা দিবসে উপস্থিত নেই ইউপি চেয়ারম্যানরা!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় আইনগত সহায়তা দিবসে উপস্থিত নেই ইউপি চেয়ারম্যানরা! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন করেছেন উপজেলা প্রশাসন। কিন্তু একজন প্যানেল চেয়ারম্যান বাদে জাতীয় আইন সহায়তা দিবসে উপস্থিত ছিলেন না উপজেলার কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর চেয়ারম্যানগণ উপস্থিত না থাকায় এ নিয়ে আলোচনা সভায় উপস্থিত থাকা একব্যক্তি বলেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ এমন দিবসে উপস্থিত না থাকা মানে সরকারের ভাবমূর্তি নষ্ট করা ছাড়া কিছুই ন। যেহেতু তারা তাদের ইউনিয়নের কমিটির পদাধিকার বলে সভাপতি।
তবে এবিষয়ে উপজেলা আইন সহায়তা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না বলেন, আমরা প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান কে অবগত করেছি তবে তারা কেউ আসেনি হয়তো অনেকে কাজে ব্যস্ত ছিলেন। অপর দিকে কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ ইউনিয়নের সভাপতি তাই আমরা তাদেরকে উপস্থিত থাকার জন্য অবগত করেছি কিন্তু কেউ আসেনি। এটা ঠিক করেনি উনারা আসলে হতো, আরো সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন হতো। তবে একটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আমি সভা চলাকালীন সময়েও অনেকের সাথে যোগাযোগ করেছি অনেকেই ব্যস্ততা দেখিয়েছেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আইন সহায়তা সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির,উপজেলা ভাইস-চেয়ারম্যান শেফালি বেগম,সমাসেবা কর্মকর্তা আব্দুর রহিম, তথ্য সেবা কর্মকর্তা হালিমা বেগম, ইউপি সদস্য ও বাচোর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুফান সরি, নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সচিব দবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোতাল্লেব হোসেন, সাবেক ভিপি কামাল উদ্দীন, ডিগ্রি কলেজ অফিস সহায়ক রফিকুল ইসলাম বাটুল ও আনিসুর রহমান আনসু, সমাজসেবা অফিস সহায়ক গোলাম রব্বানিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা সভায় বলা হয় অনেক অসচ্ছল ব্যক্তি রয়েছেন। তার যদি কোন আইনি জটিলতায় পড়েন তবে আইনগত সহায়তা সরকারিভাবেই পাবেন শুধুমাত্র একটি আবেদনের প্রেক্ষিতে। যা সরকারের এটি একটি মহৎ উদ্যোগ।



















