ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পরিবারকে ২লক্ষ করে টাকা দিয়েছে জামায়াতে ইসলাম-আমীর ডক্টর মীর নূরুল ইসলাম

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পরিবারকে ২লক্ষ করে টাকা দিয়েছে জামায়াতে ইসলাম-আমীর ডক্টর মীর নূরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে-ইসলামী নাটোর জেলা শাখার আমীর ডক্টর মীর নূরুল ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোনে শহীদ প্রায় ১ হাজার শহীদদের প্রত্যেক পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে অনুদানের টাকা দিয়েছি। স্বাধীনতা আনতে যারা আহত হয়েছেন আমরা তাদের চিকিৎসার দায়িত্ব দায়িত্ব নিয়েছি। যেভাবে ট্রাইব্যুনাল বসিয়ে রাজাকার ট্যাগ লাগিয়ে অন্যায় বিচার করে সাজা দেওয়া হয়েছে, একইভাবে তাদের বিচারের মুখোমুখি করে সাজা দেওয়া হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাধববাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার আমাদের সবাইকে রাজাকার ট্যাগ লাগিয়েছেন। আজ সেই রাজাকারের ছোবলে শেখ হাসিনা পালিয়ে মামার বাড়ী ভারতে আশ্রয় নিয়েছে। আজ আওয়ামীলীগের নেতারা পালাবার জন্য ইদুরের গর্তও খুজে পাচ্ছে না।

তিনি বলেন, দেশ নতুন করে স্বাধীনের পর যারা লুটপাট, ভাংচুর, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছেন তারা সাবধান হয়ে যান। বিগত দিনে যারা অন্যায়-অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে। সুতরাং সতর্ক হয়ে যান। সকল অপরাধীদের বিচার করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দয়ারামপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার দপ্তর সম্পাদক ও বাগাতিপাড়া উপজেলা শাখার সাবেক আমীর মোঃ মুস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কালাম আজাদ, বাগাতিপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা একেএম আফজাল হোসেন প্রমূখ।

আলোচনা সভাশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পরিবারকে ২লক্ষ করে টাকা দিয়েছে জামায়াতে ইসলাম-আমীর ডক্টর মীর নূরুল ইসলাম

আপডেট সময় : ০৭:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪