চারঘাটে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক!
- আপডেট সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

চারঘাটে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক!
রাজশাহী ব্যুরো:
চারঘাটে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক! রাজশাহী চারঘাটে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিনসহ আরিফুল ইসলাম রতন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। শনিবার দিবাগত রাত ১১টার দিকে চারঘাট উপজেলা রাউথা দাড়িপাড়া এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটক অস্ত্র ব্যবসায়ীর আরিফুল ইসলাম রতন (৩২) বাঘা উপজেলার মিরগঞ্জ গ্রামের আবুল হাসেমের ছেলে।
রোববার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চারঘাট উপজেলার রাউথা দাড়িপাড়া এলাকা অভিযান চালায়। এসময় রতনকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশী চালিয়ে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, একটি ডেবিট কাডসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে রতন স্বীকার করে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার বাবু ঢালি নামে এক ব্যক্তির কাছে অস্ত্রগুলো বিক্রির জন্য সেখানে অবস্থান করছিল। পরে তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে।




















