ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

চারঘাটে পাখি শিকার ও হত্যার দায়ে দুইজনের জেল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে দুই পাখী শিকারি আটক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারঘাটে পাখি শিকার ও হত্যার দায়ে দুইজনের জেল!

এম এম মামুন, রাজশাহী:
চারঘাটে পাখি শিকার ও হত্যার দায়ে দুইজনের জেল! রাজশাহীর চারঘাট উপজেলায় ৬০০ চড়ুই পাখি শিকার ও হত্যার দায়ের দুই শিকারীর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেন। এর আগে পাখি মারার দায়ে সেখান থেকে দুই পাখি শিকারিকে গ্রেপ্তার করা হয়। দন্ডপাপ্ত দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানা পুলিশের একটি দল বুধবার সকাল ৬টার দিকে কাঁকড়ামারী পাতির বিল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে শিকার করা ৬০০ মৃত চড়ুই পাখি পাওয়া যায়। পাখি শিকারের দায়ে পুলিশ সেখান থেকে দু’জনকে গ্রেপ্তার করে।
দন্ডপাপ্তরা হচ্ছে, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মদনহাট গামের আবু বকর সিদ্দিক (৫৫) ও ফিরোজ হোসেন (৩২)। তারা পুলিশের কাছে শিকার করেছেন এসব পাখি তারা জাল দিয়ে ধরে জবাই করে রাখছিলেন। পরে সেগুলো বিভিন্ন হোটেলে গিয়ে বিক্রি করতেন।

ইউএনও বলেন, গ্রেপ্তারকৃতদের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ২৬ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়। শিকারিদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাখি গুলো স্থানীয় চাঁদপুর কাঁকড়ামারী এতিমখানায় দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে পাখি শিকার ও হত্যার দায়ে দুইজনের জেল!

আপডেট সময় : ০১:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩