ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান

চাটমোহরে স্কুলছাত্রীদের উত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে

চাটমোহরে মানববন্ধন!

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে স্কুলছাত্রীদের উত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন!

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
চাটমোহরে স্কুলছাত্রীদের উত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! পাবনা চাটমোহরে স্কুলছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্কুলে যাওয়া আসার পথে স্থানীয় পাচুরিয়া গ্রামের রফিকুল ইসলাম লফিন নামের এক ব্যক্তি ছাত্রীদেরকে নানাভাবে উত্যক্ত করে আসছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও থানায় লিখিতভাবে জানালেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই অবিলম্বে উত্যক্তকারী রফিকুল ইসলাম লফীনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মতিন বিশ্বাস, অভিভাবক মাসুদ রানা, স্থানীয় বাসিন্দা উজ্জল জমিদার, শিক্ষার্থী বিউটি খাতুন, খাদিজা খাতুন, রুনা খাতুন, মাহাদি হোসেন, অন্তর আলী প্রমুখ।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রীরা আমাদের কাছে গত ২৯ মে লিখিত অভিযোগ দেয়। তারপর আমরা গত ৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দেই। গত ১৮ জুন চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার বিদ্যালয় পরিদর্শণ করে ভুক্তভোগী ছাত্রীদের সাথে কথা বলেছেন। কিন্তু সহকারি পুলিশ সুপার বিষয়টি ইভটিজিং নয় বলে মন্তব্য করেছেন। এমনকি মামলা করলে ছাত্রী অভিভাবকদের আদালতে দৌঁড়াদৌড়ি করতে হবে, হয়রানী হতে হবে এমন নানারকম কথা বলেছেন। আজ পর্যন্ত অভিযোগের কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার হাবিবুল ইসলাম বলেন, প্রধান শিক্ষককে তার অভিযোগের কপি সংশোধন করে দিতে বলা হয়েছে। আমাদের আইনের কিছু বাধ্যবাধকতা আছে, সে ভাষায় কথা বলতে হয়। কিছু ধারার বিষয় আছে। সেগুলো ঠিক করে আমাদের মামলা নিতে হবে। সে বিষয়টি প্রধান শিক্ষকের বারবার বলা হলেও তিনি লিখিত অভিযোগ সংশোধন করে দিচ্ছেন না। যে কারণে আমরা ব্যবস্থা নিতে পারছি না। মামলা নিতে ও আইনগত ব্যবস্থা নিতে তো আমাদের সমস্যা নেই।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম লফিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়। আমি প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি তাই এলাকার কিছু কুচক্রী মহলকে সাথে নিয়ে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটানো হচ্ছে। তবে তথ্য প্রমানে আইনের কাছে যদি দোষী হই আমি যেকোনো সাজা মেনে নিতে রাজী আছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে স্কুলছাত্রীদের উত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন!

আপডেট সময় : ০৬:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩