ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

চাটমোহরে শিক্ষক ছেলের কাছে পিতা লাঞ্ছিত; ছেলে আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ৬০৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে শিক্ষক ছেলের কাছে পিতা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে। তাতে অভিযুক্ত শিক্ষক ছেলের শাস্তির দাবী করা হয়েছে।
চাটমোহর সরকারি আর সি এন এন্ড বি এস এন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মজনুর রহমান (ট্রেড ইন্সট্রাক্টর অডিও-ভিডিও) চাটমোহর উপজেলা মহেলা বাজার এলাকায় তার বৃদ্ধ পিতা হাজী মোঃ আতাউর রহমানকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার শিক্ষক মোঃ মজনুর রহমান তার পিতার কর্মস্থল মহেলা পোস্ট অফিসে কর্মরত থাকা অবস্থায় বেধরক মারধর করেন এবং অফিসের মূল্যবান কাগজপত্র নষ্ট ও পোস্ট অফিসের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ অবস্থায় পিতা মোবাইল নিতে বাধা দিলে তাকে কিল, ঘুষি, লাথি মেরে মোবাইল নিয়ে পালিয়ে যান। পুত্রের আঘাতে পিতা হাজী মোঃ আতাউর রহমান অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর সদর হাসপাতালে ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি তদন্তের সাপেক্ষে সুষ্ঠু বিচার করে শিক্ষকের অপসরণের দাবী উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান বাছির চ্যানেল এ নিউজ কে জানান, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে চাটমোহর থানায় মামলা হয়েছে। মামলা নং-১৪, ধারা-৪৪৭/৩০৭/৩৭৯/৫০৬ পিসি রুজু করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষক ছেলেকে আটক করা হয়েছে। আজ ১৩ অক্টোবর বুুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান এই পুলিশ অফিসার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটমোহরে শিক্ষক ছেলের কাছে পিতা লাঞ্ছিত; ছেলে আটক!

আপডেট সময় : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১