ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

গোদাগাড়ীর চর আষাড়িয়াদহে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীর চর আষাড়িয়াদহে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রমজানের শিক্ষা বাস্তবায়নে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান এমপি মুজিবুর রহমানের

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, ড. ওবায়দুল্লাহ, মাস্টার নোমায়ন আলী এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হিল কাফী। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসেই মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। কুরআন মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে এবং সত্য ও মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দেয়।

তিনি আরও বলেন, রমজানের সিয়াম কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতার এক মহান প্রশিক্ষণ। রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকতে শেখায় এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা গড়ে তোলে। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করা গেলে দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।

জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।

বিশেষ অতিথি ড. ওবায়দুল্লাহ বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ন্যায়, সততা ও ইনসাফের চর্চা অপরিহার্য। জনগণের কল্যাণে কাজ করতে হলে সৎ নেতৃত্ব ও নৈতিক রাজনীতির বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীর চর আষাড়িয়াদহে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০২:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬