গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় শরীফ উদ্দীনের
- আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় শরীফ উদ্দীনের
আহতদের খোঁজখবর নিয়ে চিকিৎসা ও ভবিষ্যৎ নিরাপত্তার আশ্বাস
রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আন্দোলনে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে আহতদের ত্যাগের প্রতি সম্মান ও সংগ্রামের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরা হয়।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা ন্যায় ও আদর্শের প্রতীক। তাদের ত্যাগ জাতি স্মরণে রাখবে। তিনি আহতদের চিকিৎসা, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আলোচনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণকে সামনে রেখে রাজনীতি পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন এবং অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




















