ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা বিএনপি ও কাঁকনহাট পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল ইসলাম তারেক।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন বলেন,
“ভোট হচ্ছে জনগণের সবচেয়ে বড় শক্তি। ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সুলতানুল ইসলাম তারেক বলেন,
“বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের রায়ই বিজয়ী হবে।

পথসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬