গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে সংঘবন্ধভাবে ধর্ষণের অভিযোগ!
- আপডেট সময় : ০৫:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ১৯৫ বার পড়া হয়েছে

গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে সংঘবন্ধভাবে ধর্ষণের অভিযোগ!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে সংঘবন্ধভাবে ধর্ষণের অভিযোগ। ঠাকুরগাঁওয়ে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে এক স্কুলছাত্রীকে সংঘবন্ধভাবে পালক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। ধর্ষণের পর মেয়েটিকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা ত্রিপল নাইনে কল করলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইশৃংখলা বাহিনী। ভুক্তভোগী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেলছাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জেলা শহরের আসার উদ্যেশে রওনা হন নবম শ্রেণীর এক শিক্ষার্থী। বালিয়াডাঙ্গী উপজেলা মোড় থেকে একটি থ্রি-হুইলার যোগে রওনা হলে তার পাশে চেঁপে বসেন কয়েক দুর্বৃত্ত।
চলন্ত যানবাহনে মেয়েটিকে ছুরি ঠেকিয়ে শহর ঘুরে নিয়ে যাওয়া হয় নির্জন জায়গায়। পরে সেখানে শারিরিক নির্যানের পর পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ধর্ষণ শেষে জেলা সদরের ওরাউপাড়া এলাকার ইক্ষু খামারের একটি রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা।
এ ঘটনার পর স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে ত্রিপল নাইনে (৯৯৯) কল করে। পরবর্তিতে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থল থেকে মেয়েটিকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেয়েটিকে রক্তাত্ত অবস্থায় ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্য পরিক্ষার বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে বলে ঢাকাপ্রকাশকে জানান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রকিবুল আলম।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মেয়েটিকে উদ্ধার করা হয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।



















