ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া: ফারজানা শারমিন পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ২৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া: ফারজানা শারমিন পুতুল

বাগাতিপাড়ায় বিএনপির দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেত্রীর প্রতি শ্রদ্ধা

বিএনপির মিডিয়া সেলের সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজের পুরো রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাঁগুয়াড়দিয়ার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, “জনগণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো এবং অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শিক্ষা। গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি কখনো আপস করেননি।”
তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও ত্যাগকে নতুন করে স্মরণ করার একটি উপলক্ষ।

তিনি ন্যায়বিচার, আইনের শাসন ও গণতন্ত্র রক্ষায় দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রশীদ চৌধুরী, বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, মুস্তাফিজুর রহমান শফিক ও মোশারফ হোসেনসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

collected

দোয়া মাহফিল ও আলোচনা সভা ফাঁগুয়াড়দিয়ার ইউনিয়নের মাধববাড়িয়া, ভাটোপাড়া, কলাবাড়িয়া, সাইলকোনা, ভুইয়াপাড়া, সাতশৈল, স্বরূপপুর, কামারপাড়া, হাটদৌল এবং ফাঁগুয়াড়দিয়ার বাজারসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।
সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া: ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬