সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
- আপডেট সময় : ০৩:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ
জাতীয় শোক দিবসে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে রংপুর কেমিক্যাল লিমিটেডের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণের আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ ইয়াসমিন প্রধান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















