ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০২:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে জামায়াত আমীরের ঘোষণা—বন্ধ চিনিকল চালু, মেডিকেল কলেজ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আমরা মানুষের হাতে কোনো কার্ড দিতে চাই না—মানুষই আমাদের কার্ড।”

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। “উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে এই অঞ্চলের সঙ্গে। অথচ এই উত্তরবঙ্গই বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি জোগায়।”

তিনি বলেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গজুড়ে কৃষিভিত্তিক শিল্পায়ন করা হবে এবং বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করা হবে। “শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে। আমরা বেকার ও ঋণমুক্ত বাংলাদেশ গড়তে চাই।”

কার্ডভিত্তিক রাজনীতির সমালোচনা করে জামায়াত আমীর বলেন, “আমাদের হাতে কোনো কার্ড নেই। আপনারাই আমাদের শক্তি। আমরা মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়ার কার্ড চাই।” তিনি আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকায় ক্ষমতাবানদের দয়া দেখানোর রাজনীতি জামায়াত করবে না।

ডা. শফিকুর রহমান বলেন, যুবক ও যুবতীদের শক্তিশালী করেই দেশ গড়া হবে। “নারী ও পুরুষের সমন্বয়েই যেমন পরিবার গড়ে ওঠে, তেমনি নারী-পুরুষ মিলেই বাংলাদেশ গড়ে তোলা হবে।” তিনি দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নদী রক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তিস্তা, ধরলা, করতোয়া ও ব্রহ্মপুত্র আল্লাহর নিয়ামত। অথচ এই নদীগুলোকে হত্যা করা হয়েছে। এ অবহেলার রাজনীতি আর চলতে পারে না।”

স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং পঞ্চগড়েও মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। “চিকিৎসার অভাবে আর কোনো মানুষ রাস্তায় মারা যাবে না। পাচার হওয়া অর্থ উদ্ধার করেই স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল আলিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম, জামায়াতের পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফি) এবং জাগপার মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান।

এছাড়াও বক্তব্য দেন এনসিপি পঞ্চগড় জেলা প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জুলফিকার আলী নয়ন ও জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন।

সমাবেশ শেষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। সকাল থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০২:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬