কাপ্তাইয়ের দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত!
- আপডেট সময় : ০৮:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

কাপ্তাইয়ে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত!
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত! রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হবার খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে জানান, ঐ ওয়ার্ডের গংগ্রিছড়া পাড়া এলাকায় জেএসএস ও এমএনপির মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় জেএসএসের সম্রাট (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে রাত ১০ টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।



















