ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ দাবি; ৭ কর্মদিবসে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

একই দাবিতে দুপুর ১২টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আরেকটি মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং সেখানেও স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অস্থায়ী ও মাস্টার রোলভুক্ত প্রায় ১৪৯ জন কর্মচারী ২০–২৫ বছর ধরে কর্মরত। সিটি কর্পোরেশন থেকে ওয়াসায় হস্তান্তরের পর ১৫৭টি পদ সৃষ্টি হলেও সিটি কর্পোরেশন থেকে আসা ১২২ জনকে স্থায়ীকরণের শর্ত থাকা সত্ত্বেও কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

দাবি আদায়ে বহুবার আবেদন করেও ফল না পেয়ে কর্মচারীরা ২০১৫ সালে হাইকোর্টে রিট (নং-৬০১৯/২০১৫) দায়ের করেন। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট নয়টি প্রতিষ্ঠানের পক্ষে রায় দেন। রায়ের পর তিনটি প্রতিষ্ঠানে স্থায়ীকরণ সম্পন্ন হলেও রাজশাহী ওয়াসার ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি।

স্মারকলিপিতে খুলনা ওয়াসার বোর্ড সভার সিদ্ধান্ত ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিস আদেশে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের নজিরও তুলে ধরা হয়।

দীর্ঘদিন রায় বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে উল্লেখ করে নেতৃবৃন্দ জানান,
আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও কঠোর আন্দোলন বা কর্মবিরতীতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। এ ছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং অস্থায়ী–দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০১:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫