ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে কেউ নেই, হতাশ অভিভাবকরা শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

উল্লাপাড়ায় সড়ক সেতুর উদ্বোধন করলেন এমপি শফিকুল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

সেতু উদ্বোধন উল্লাপাড়া

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উল্লাপাড়ায় খালের উপর সড়ক সেতুর উদ্বোধন করলেন এমপি শফিকুল!

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানাগাঁতি খালের উপর ৫০ মিটার দীর্ঘ সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন করলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব গাজী মোঃ শফিকুল ইসলাম শফি। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শফি এ সময় বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অঞ্চলের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নাগরৌহা-ভেংড়ীর মধ্যবর্তী পানাগাঁতি খালের উপর ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এ সড়ক সেতু বাস্তবায়ন হলে উপজেলা সদরের সাথে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের একটি আন্তযোগাযোগ ব্যবস্থা তৈরী হবে। এতে জনগনের কৃষি পণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পথ সংক্ষিপ্ত হবে। সর্বোপরি সেতুটি নির্মাণে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েম, উপ সহকারী প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, উপজেলা আ’লীগের উপদেষ্টা মোঃ আকমাল হোসেন, উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, আওয়ামীলীগ নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ আব্দুল কাদের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উল্লাপাড়ায় সড়ক সেতুর উদ্বোধন করলেন এমপি শফিকুল!

আপডেট সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪