ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে কেউ নেই, হতাশ অভিভাবকরা শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

উল্লাপাড়ায় ভ্যান চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় আটোককৃত ভ্যান চোর সিন্ডিকেটের ৪ সদস্য

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উল্লাপাড়ায় ভ্যান চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক, পুলিশের প্রেস বিফ্রিং

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটো ভ্যান চোর ও ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। চুরি ঘটনার অভিযোগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৪ হোতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বাদী হয়ে এব্যাপারে থানায় একটি চুরি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মহল্লার মৃত আজিজুর রহমান সিদ্দিকীর ছেলে নাজমুর রহমান (৩৫), মৃত জিল্লুর রহমান কালুর ছেলে শফিকুল ইসলাম (৪২), উপজেলার দড়িপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে শাহজাহান আলী (৪৭), বাসুূদেব কোলা গ্রামের মৃত পাষান আলীর ছেলে সবুজ্জ্বল হোসেন (২৫)।

এব্যাপারে প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটো ভ্যান চুরি করে তার যন্ত্রাংশ আলাদা করে কৌশলে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কাওয়াক মহল্লার গ্রেপ্তার নাজমুর ও শফিকুল নামের দুই ব্যক্তি চোরাই অটোরিকশার যন্ত্রাংশ খুলে বিক্রি করার সংবাদ পেয়ে ছদ্মবেশে পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে সত্যতা মেলে। জবান বন্দির আলোকে চোর চক্রের অপর ২ সদস্যকেও গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত পুরাতন ভ্যানের যন্ত্রাংশ, ভ্যানের মোটর, ৩ টি পাউডারের ব্যাটারি সহ বেশকিছু মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেছে। তাদের তথ্যমতে চুরির সাথে জড়িতদের খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উল্লাপাড়ায় ভ্যান চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক!

আপডেট সময় : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪