ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে কেউ নেই, হতাশ অভিভাবকরা শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

উল্লাপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উল্লাপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত!

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক ৫০ শয্যা হাসপাতাল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা’র সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দেশ, মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। প্রতিযোগিতায় পৌরসভা সহ উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫৪ টি ইভেন্টে অংশ নেয়। এতে দৌড়, লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্য, অভিনয় সহ অন্যান্য খেলায় অংশ গ্রহণ করে তারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া পৌরসভার সুযোগ্য মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হ্যাভেন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমিনুজ্জামান অলক, আ’লীগ নেতা মোঃ নবী নেওয়াজ খাঁন বিনু, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তয়জাল হোসেন সরকার, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ফিলিপস, মোঃ রেজাউল কবির, চিত্তরঞ্জন রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উল্লাপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত!

আপডেট সময় : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪