ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

৩৯ বিজিবির অভিযানে উদ্ধার প্রায় ১৩ লাখ টাকার কসমেটিকস ও অটোভ্যান

শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার রাতভর পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন কসমেটিকস বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ১৪ ও ১৫ মে রাতভর পৃথক অভিযান পরিচালনা করে।

collected

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রে এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

আপডেট সময় : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬