ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা

শাহ মখদুম (রহ.) মাজার জিয়ারতের পর দায়িত্ব গ্রহণ, উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

সোমবার (১৬ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা ও নির্বাহী কর্মকর্তা কায়সার হাবিবের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে তিনি রাজশাহীতে অবস্থিত শাহ মখদুম রূপস (রহ.) মাজার জিয়ারত করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী এস এম আল মতিন, সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আলেফ আলীসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ আলী ঈশা বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ বিবেচনায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদের উন্নয়নে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, খাল খনন এবং বিভিন্ন বাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলা পরিষদের আওতাভুক্ত সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করবেন। এ জন্য তিনি মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী এবং রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা

আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬