ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে “স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) টি.এম.এ মমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর আইয়ূব আলী, আরফিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফিউল আলমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যকর হলে ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব হবে, যা বিচার ব্যবস্থাকে আরও সহজলভ্য করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬