ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

নাটোরে গলাকাটা তরুণীর পরিচয় মিলেছে, প্রেম ও দাম্পত্য কলহে হ’ত্যার সন্দেহ

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে গলাকাটা তরুণীর পরিচয় মিলেছে, প্রেম ও দাম্পত্য কলহে হ’ত্যার সন্দেহ

বড়ভিটা বিল থেকে উদ্ধার মরদেহ নুপুরের, ঘটনায় মামলা, জড়িতদের ধরতে পুলিশি অভিযান

নাটোর শহরের বড়ভিটা এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত তরুণীর নাম ফারজানা ইয়াসমিন নুপুর (২০)। তিনি নাটোর সদর উপজেলার পাইকরদোল গ্রামের আবু জাফরের মেয়ে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের বড়ভিটা সংলগ্ন ভেদরার বিল এলাকার একটি পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা পুকুরপাড়ে একটি তরুণীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে নাটোর সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মরদেহের ছবি দেখে নিহত তরুণীকে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি অনুযায়ী, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে নুপুরের বিয়ে হয় সদর উপজেলার শংকরভাগ গ্রামের তৌহিদের সঙ্গে। তবে দাম্পত্য জীবনের একপর্যায়ে বিচ্ছেদ ঘটে। এরপর প্রায় ৯ মাস আগে বড়ভিটা গ্রামের সাত্তার আলীর ছেলে রাজুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নুপুর। পরে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে গোপনে রাজুকে বিয়ে করেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, এই দ্বিতীয় বিয়ে উভয় পরিবারের কেউই মেনে নেয়নি। রাজুর সঙ্গেও নুপুরের সংসার সুখের ছিল না বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বিস্তারিতভাবে জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে গলাকাটা তরুণীর পরিচয় মিলেছে, প্রেম ও দাম্পত্য কলহে হ’ত্যার সন্দেহ

আপডেট সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬