ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে সারাংপুর রোডপাড়ায় অভিযান, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ১০ লাখ টাকা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর রোডপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম সারুফ হোসেন (২২)। তিনি গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল সারাংপুর রোডপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সারুফ হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় বাদামী রঙের গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। পরে তা পরীক্ষা করে ১০০ গ্রাম হেরোইন হিসেবে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সারুফ হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬