কালাজ্বর নির্মূল বিষয়ে মোহনপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ২১২ বার পড়া হয়েছে

কালাজ্বর নির্মূল বিষয়ে মোহনপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
কালাজ্বর নির্মূল বিষয়ে মোহনপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। রাজশাহীর মোহনপুরে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনের অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) সকাল ১০ টায় স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি এনকেইপি-এর আয়োজনে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সভায় সম্ভাব্য কালাজ্বরের লক্ষণ, দুই সপ্তাহের অধিক জ্বর, রক্তশূন্যতা, ওজন কমে যাওয়া, পেট ফুলে যাওয়া, পরীক্ষা-নিরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে আলোকপাত করা হয়। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ডাক্তার মাকসুদা খানম। প্রধান আলোচক ছিলেন কালাজ্বর নির্মূল কর্মসূচির কর্মকর্তা মো. ইশা। সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাশেদুল ইসলাম।
প্রশ্নোত্তরপর্বে আলোচনা করেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার মাকসুদা খানম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুত্তাদির আহমেদ, যুব উন্নয়ন অফিসার রোকনুজ্জামান তালুদার, প্রধান শিক্ষক শহিদুল আলম, মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মামুন। সভায় আনোয়ার হোসেন নামের একজন কালাজ্বর রোগী, চিকিৎসক, সরকারী কর্মকর্তা, ঈমাম, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।



















