ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য খুলনা থেকে গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক

লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Lalpur Police News Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত ও অভিযোগ শোনেন জেলা পুলিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লালপুর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, সাইবার অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ দমনে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নাটোর জেলাকে অপরাধমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

‘ওপেন হাউজ ডে’তে স্থানীয় নাগরিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সাইবার অপরাধ দমন, নদী থেকে বালু উত্তোলন ও নদী ভরাট, জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উত্থাপিত বিষয়গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

আপডেট সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬