
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পুলিশের আয়োজনে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত ও অভিযোগ শোনেন জেলা পুলিশ কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লালপুর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, সাইবার অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ দমনে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নাটোর জেলাকে অপরাধমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
'ওপেন হাউজ ডে'তে স্থানীয় নাগরিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সাইবার অপরাধ দমন, নদী থেকে বালু উত্তোলন ও নদী ভরাট, জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উত্থাপিত বিষয়গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.