ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

Natore News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে ‘নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। We Can-এর উদ্যোগে এবং Christian Aid-এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রজেক্ট কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের উপস্থাপনা ও সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মাজেদা খাতুন, সাংবাদিক কালিদাস রায়, প্রধান শিক্ষক শামীমা নার্গিস, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ফিরোজা বেগম, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষক হাবিব কাজী এবং প্রদীপ পাহান।

সভায় বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ডায়রিয়া, জ্বর, কাশি, চোখের সমস্যা, কৃমি ও চুলকানিসহ বিভিন্ন রোগের সংক্রমণ তুলনামূলক বেশি। এসব রোগের অনেকগুলোই নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পুষ্টির সঙ্গে সম্পর্কিত।

বক্তারা আরও বলেন, এসব রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আপডেট সময় : ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬