
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে 'নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প'-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। We Can-এর উদ্যোগে এবং Christian Aid-এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের উপস্থাপনা ও সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মাজেদা খাতুন, সাংবাদিক কালিদাস রায়, প্রধান শিক্ষক শামীমা নার্গিস, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ফিরোজা বেগম, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষক হাবিব কাজী এবং প্রদীপ পাহান।
সভায় বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ডায়রিয়া, জ্বর, কাশি, চোখের সমস্যা, কৃমি ও চুলকানিসহ বিভিন্ন রোগের সংক্রমণ তুলনামূলক বেশি। এসব রোগের অনেকগুলোই নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পুষ্টির সঙ্গে সম্পর্কিত।
বক্তারা আরও বলেন, এসব রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.