ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান, সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন

হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

Habiganj BGB news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান, সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন

১০৩ কিলোমিটার সীমান্তে জোরদার টহল ও নজরদারি; স্থানীয়দের সম্পৃক্ত করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী

হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশ-ইনের প্রচেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তের ১০৩ কিলোমিটার এলাকাজুড়ে টহল, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় কৃষক, চা-শ্রমিক এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত উঠান বৈঠক, মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয়দের সম্পৃক্ত করা হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাহিনীটির দাবি, সম্প্রতি ভারত থেকে পুশ-ইনের চেষ্টা বেড়ে যাওয়ায় ৫৫ বিজিবির অধীন ১৬টি সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটেনি বলেও দাবি করেছে বিজিবি।

বিজিবির তথ্যমতে, গত ২৭ ও ২৮ জুন রাতে এবং ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্ত এলাকায় বিএসএফের একাধিক পুশ-ইনের চেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়। সীমান্তে বিজিবির টহলদল ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এসব প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানানো হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা-শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সবাই মিলে সীমান্ত রক্ষায় কাজ করছি। দেশের প্রতিটি ইঞ্চি সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে হবিগঞ্জ জেলার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান, সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন

আপডেট সময় : ১০:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬