ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁর মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মল্লিকপুর ভাটা সংলগ্ন এলাকার মৃত দুলালের ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে সোহাগের বাড়ির সামনে একটি পুকুরে মোটরের মাধ্যমে পানি সেচ দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, মোটরে বিদ্যুতের আর্থিং বা লিকেজের কারণে পুকুরের পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পানি সেচের মোটরটি হঠাৎ বন্ধ হয়ে গেলে সোহাগ বিষয়টি দেখতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্ত্রী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬