ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ! নাটোরের সিংড়া থেকে ৫০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ জিলানী (২৪) ও আনিচ মিয়া (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৩ এপ্রিল) নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া জামতলি বাজার এলাক থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব। এসময় ৫০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়।

সিপিসি-২, র‍্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সিংড়া উপজেলার জামতলি বাজারে অভিযান চালায়। অভিযানকালে একটি ট্র্যাক ভর্তি খালি প্লাস্টিকের ক্যারেটের ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্র্যাক জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলো, কুমিল্লার মুরাদনগর উপজেলার গোকুলনগর গ্রামের আবুল খায়েরের পুত্র মোঃ জিলানী (২৪) ও একই উপজেলার ভাংগড়া গ্রামের মৃত শাহাআলম এর পুত্র মোঃ আনিচ মিয়া (৩৮)। তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছে। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

April 23, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ!

আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২