সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ!
নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ! নাটোরের সিংড়া থেকে ৫০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ জিলানী (২৪) ও আনিচ মিয়া (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (২৩ এপ্রিল) নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া জামতলি বাজার এলাক থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। এসময় ৫০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়।
সিপিসি-২, র্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সিংড়া উপজেলার জামতলি বাজারে অভিযান চালায়। অভিযানকালে একটি ট্র্যাক ভর্তি খালি প্লাস্টিকের ক্যারেটের ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্র্যাক জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লার মুরাদনগর উপজেলার গোকুলনগর গ্রামের আবুল খায়েরের পুত্র মোঃ জিলানী (২৪) ও একই উপজেলার ভাংগড়া গ্রামের মৃত শাহাআলম এর পুত্র মোঃ আনিচ মিয়া (৩৮)। তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছে। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.