ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪৫৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আউলিয়াঘাটে ৬ ঘণ্টা পর ডুবুরি দলের উদ্ধার, এলাকায় শোক

পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সজীব (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।

রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীবসহ চারজন যুবক করতোয়া নদীতে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর নদী থেকে সজীবের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত সজীব বড়শশী ইউনিয়নের বদেশ্বরী এলাকার আব্দুল মালেকের ছেলে। প্রাথমিকভাবে জানা যায়, তিনি ঢাকায় চাকরি করতেন এবং সম্প্রতি বাড়িতে এসেছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

April 5, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬