ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে আধুনিক রিপার যন্ত্র ব্যবহারে লাভবান কৃষক, সাশ্রয় হচ্ছে অর্থ ও সময়ে

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে আধুনিক রিপার যন্ত্র ব্যবহারে লাভবান কৃষক, সাশ্রয় হচ্ছে অর্থ ও সময়ে

সরিষা কাটার খরচ কমে এসেছে বিঘা প্রতি প্রায় এক হাজার টাকা, শ্রমিক সংকটও কমেছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরিষা কেটে ঘরে তোলার কাজে আধুনিক ফসল কাটার যন্ত্র রিপার কৃষকদের ভরসা হয়ে উঠেছে। আধুনিক যন্ত্র ব্যবহারে কম সময়ে দ্রুত ফসল ঘরে তোলা যাচ্ছে এবং প্রতি বিঘা প্রায় এক হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হচ্ছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাণীশংকৈলে প্রায় ৭ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ বছর এত বেশি জমিতে সরিষা চাষ হওয়া নজিরবিহীন। নন্দুয়ার ইউনিয়নের একজন কৃষক জানান, আগে এক বিঘা জমির সরিষা কাটার খরচ প্রায় ১,৫০০ টাকা হতো। বর্তমানে রিপার যন্ত্র ব্যবহারে বিঘা প্রতি খরচ কমে প্রায় ৫০০ টাকা।

কৃষকদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার ফলনও ভালো হয়েছে। অনেক এলাকায় বিঘা প্রতি প্রায় ৯ মণ ফলন হয়েছে। বাজারে প্রতি মণ সরিষা বিক্রি হচ্ছে ২,২০০–৩,০০০ টাকায়, ফলে উৎপাদন খরচ কমে কৃষকরা ভালো লাভের আশা করছেন।

উপজেলার কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে ৩৭টি রিপার যন্ত্র বিভিন্ন কৃষক গ্রুপে বিতরণ করা হয়েছে। এসব যন্ত্র ব্যবহার করে দ্রুত ফসল কাটার পাশাপাশি একই জমিতে অল্প সময়ে ধান চাষেরও সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, “রিপার যন্ত্র ব্যবহারের ফলে শ্রমিক সংকট অনেকটাই কমেছে এবং কৃষকদের উৎপাদন খরচও কমছে। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে।”

March 11, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে আধুনিক রিপার যন্ত্র ব্যবহারে লাভবান কৃষক, সাশ্রয় হচ্ছে অর্থ ও সময়ে

আপডেট সময় : ০৪:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬